মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে পেমেন্ট গেটওয়ে সেবা চালুর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এমটিবি সোনালী ব্যাংককে কার্ড পেমেন্ট গেটওয়ে সমাধান দেবে।
সম্প্রতি ঢাকায় সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ লেনদেন নিশ্চিত করার ক্ষেত্রে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংক দুটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সোনালী ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.