দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ ফেব্রুযারি-২৬ ফেব্রুযারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫২ দশমিক ৭৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ১১ শতাংশ।
দর বৃদ্ধির এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো–ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামী ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল ও বে-লিজিং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.