৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা
চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।…