২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার
জুলাই মাসের মতো আগস্টেও একই গতি রয়েছে প্রবাসী আয়ে। ধীর গতিতে আসছে রেমিট্যান্স। আগস্ট মাসের প্রথম ২৫ দিনে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এক ডলার ১০৯ টাকা ধরে যার পরিমাণ ১৪ হাজার ৪২০ কোটি ৭০ লাখ টাকা।…