ব্রাউজিং ট্যাগ

ইরান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না: নেটো

নেটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছে জোট। হেগে সামিট চলার সময়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। রুট বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেটোর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয়,…

যুদ্ধ শেষ করতে চেয়ে ইরানের কাছে ইসরায়েলের বার্তা

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে।…

মার্কিনদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সোমবার (২৩ জুন) আল…

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই…

ইরানের ফোর্দোতে এবার ইসরায়েলের হামলা

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ওই স্থাপনায় প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করার জন্য তারা এটি করেছে। এর আগে,…

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’। সোমবার (২৩ জুন) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ…

ইরানে আরেক দফা বিমান হামলা করেছে ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে। ইসরায়েলের বিমান বাহিনী ইরানে 'ধারাবাহিক' হামলা চালাচ্ছে বলে বলা হচ্ছে। ইরানের রাজধানীতে বিস্ফোরণ এবং ওই শহরের আকাশে…

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাত দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত…

ইরাকের ব্যাপক বিধ্বংসী অস্ত্রের মতো ভুয়া অজুহাত’ ইরানেও ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি এসব হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে। তারা সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে একটি বড়…

মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের ফাঁসি

ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে তার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। আধা সরকারি তাসনিম ও ফার্স বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। সোমবার (২৩ জুন)…