ই-রিটার্ন দাখিলের জন্য ১৬ লাখ করদাতার রেজিস্ট্রেশন
২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১৬ লাখের বেশি করদাতা রেজিস্ট্রেশন করেছেন।
গতকাল সোমবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।…