মক্কায় হামলার জন্য ইয়েমেনের হুথিকে দায়ী করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, এ ক্ষেত্রে ‘ফলস ফ্ল্যাগ’ বা এক পক্ষের ঘটানো হামলার দায় অন্য পক্ষের ওপর চাপানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
এক্সে দেওয়া এক পোস্টে ‘ইসলামের পবিত্র স্থানগুলোতে যেকোনো হামলার’ নিন্দা জানিয়ে তিনি বলেন, মক্কার দিকে একটি হুথি ড্রোন আসছিল, শুধু এমন দাবি থেকেই হুথিদের হামলার জন্য দায়ী করা যায় না।
হুথিরা এই হামলার অভিযোগ অস্বীকার করেছে উল্লেখ করে বাঘাই বলেন, এটা ভুলে গেলে চলবে না যে আমাদের অঞ্চলে বেশ কয়েকটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের ঘটনা ঘটেছে, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে। এসবের উদ্দেশ্য ছিল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।
হুথিরা বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে তারা মক্কাকে লক্ষ্য করে হামলা চালায়নি। এর আগে সৌদি আরব অভিযোগ করে, হুথিরা মক্কাকে লক্ষ্য করে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.