ব্রাউজিং ট্যাগ

ঈদুল আজহা

ঢাকায় কখন কোথায় ঈদের জামাত

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সারাদেশে উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান…

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঈদুল আজহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।…

ঈদুল আজহায় ৬৪৫ কয়েদিকে ক্ষমা করে দিলেন ওমানের সুলতান

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন।…

ঈদের ১০ দিনের ছুটিতে পুঁজিবাজার

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সে হিসেবে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে এ ছুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সরকার জুনের ১১ এবং ১২…

ঈদের দিন দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দুয়ারে পবিত্র ঈদুল আজহা। আগামী শনিবার (৭ জুন) উদযাপিত হবে মুসলমানদের এই ধর্মীও উৎসবটি। ওইদিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে। বৃহস্পতিবার…

ইদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার সকালে ঈদের জামাত, হাট ও বর্জ্য ব্যবস্থাপনা…

ঈদে পুলিশের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটি…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। সে হিসাবে আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত…

ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

সৌদি আরবে নতুন চাঁদ দেখা গেছে গতকাল । ফলে দেশটিতে পাঁচই জুন হজ এবং ছয়ই অগাস্ট ঈদুল আযহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসাবে আজ চাঁদ দেখা গেলে সাতই জুন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হতে…

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শুক্রবার (৬ জুন) দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। মঙ্গলবার (২৭ মে) সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা…