ইসলামী ব্যাংকের তিন জোনের অর্ধবার্ষিকী ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের অর্ধবার্ষিকী ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের…

এক নৌকায় ধরা পড়েছে ৯৯ মণ ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এক নৌকায় ধরা পড়েছে ছোট-বড় মিলিয়ে ৯৯ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।…

আর কোনোদিন রবীন্দ্র সঙ্গীত গাইবো না: পুলিশকে হিরো আলম

আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর কখনও অনুমতি ছাড়া পুলিশের পোশাক, বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না মর্মে পুলিশে মুচলেকা দিয়েছেন তিনি। হাজারো অভিযোগের পরিপ্রেক্ষিতে…

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন,…

জাতীয় রপ্তানি পদক পাচ্ছে ৭২ প্রতিষ্ঠান

২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’র জন্য নির্বাচিত হয়েছে ৭২টি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বোচ্চ…

বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার  (২৭ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি…

নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ কাল

পৌরসভার নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (২৭ জুলাই) সংশ্লিষ্ট ৪টি নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সোমবার (২৫ জুলাই) ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠির মাধ্যমে জানানো…

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৯৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯ জন। এ নিয়ে সারাদেশে মোট ৩০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য…

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের ১৪ নির্দেশনা

চলমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ সাশ্রয়ে ১৪ দফা নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৫ জুলাই) এনবিআর ও এর অধীন সব দপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।…

‘পদ্মা সেতু আত্মপ্রত্যয়, আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক’

পদ্মা সেতু কেবল দুই পাড়কে এক করার সেতু নয়, এটা দেশের মানুষের আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদার প্রতীক। সেইসঙ্গে এটি দেশের গৌরবেরও প্রতীক। মঙ্গলবার (২৬ জুলাই) বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ বইয়ের মোড়ক উন্মোচন…