সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

আগামী সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য লোডশেডিং সমন্বয়ে এলাকাভেদে সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাভেদে ছুটি যেদিনই হোক, সেটি হবে সপ্তাহে একদিন।…

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্বকে মূল্যায়ন করে। রোববার (৭ আগস্ট) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে…

পদ্মা সেতুতে ১০১ কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরদিন থেকে আজ পর্যন্ত ৪২ দিনে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এ সময় সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১টি যানবাহন। রোববার (৭ জুলাই) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী…

বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ে ঘাটতি ২৮ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও বছর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়। রোববার (৭ আগস্ট) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।…

মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিটন দাস নেই ইনজুরির কারণে, এমানুল হক বিজয় হাত খোলার আগেই হয়ে গেলেন রানআউট, বাংলাদেশের স্কোরকে কে একটা সম্মানজনক অবস্থায় এনে দাঁড় করাবেন? এমন প্রশ্ন যখন ভক্তদের মুখে, তখন বুড়ো হাড়ের ভেলকি দেখালেন…

‘সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে’

আগামী সেপ্টেম্বর মাস থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুতের উৎপাদনও বাড়ানো হবে বলে জানান তিনি। রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক…

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন…

সরকার নিরুপায় হয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য-হ্রাস পেলে সরকার আবারও জ্বালানি…

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন।…

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি…