বিশ্বে করোনায় আরও ১১৭০ জনের মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এ সময় এক হাজার ১৭০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে…

বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল ও ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদেশের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিতে…

সিরিয়ার উপকূলে নৌকাডুবে ৩৪ অভিবাসী নিহত

সিরিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও অনেককে। অভিবাসী ও শরণার্থীদের বহনকারী এই নৌকাটি লেবানন থেকে যাত্রা করেছিল এবং পথিমধ্যে সিরিয়ার উপকূলে এটি ডুবে যায়। সিরিয়ার…

ডিম আমদানি করা হবে না: কৃষিমন্ত্রী

ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করবো না। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নতুন করে ডিমের…

টাকা হারানোর বিষয়ে জানে না বিমান, তদন্ত করছে এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের (কৃষ্ণা ও শামসুন্নাহার) ব্যাগ থেকে ডলার হারানোর বিষয়ে জানে না বলে দাবি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে…

দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০-১৩ অক্টোবর

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চারটি পরীক্ষা হবে ১০-১৩ অক্টোবর। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের মধ্যেই পরীক্ষার…

দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাদের ঘর দরকার, তাদের নতুন ঘরও বানিয়ে দেবেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)…

৩৯ মাস ছাড় পেলো সরকারি চাকরিপ্রার্থীরা

২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ চাকরির আবেদনে তাদের ৩৯ মাস ছাড় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয় ও…

সাফজয়ীদের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত…

হিজাববিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

ইরানে পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে পুলিশের গাড়িতে…