পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে. অ্যাডামস। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরী, পরিচালক অনীল ভাল্লা, জাঁ ক্লদ লুত্রই, কানওয়ারদীপ সিং ধিংরা, রূপালী হক চৌধুরী, মহসিন আহমেদ, রিয়াজুল হক চৌধুরী, সুনীল শর্মা, সাজ্জাদ রহিম চৌধুরী ও মারিয়া হাওলাদার সভায় অংশ নেন।
আলোচিত সভায় কোম্পানির সদস্যরা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। পাশাপাশি ১ আগস্ট থেকে পাঁচ বছরের জন্য সিইও পদে মহসিনের নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.