আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না: ওবায়দুল কাদের

নির্বাচন সামনে রেখে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে…

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। সোমবার প্রদেশের বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বেলুচিস্তানের কাচির…

কাতারের কাছে আরও এলএনজি চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে বার্ষিক আরও ১ মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতারের আমির…

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের ৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি এবিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের…

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ২ হাজারের বেশি ঘর

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। রবিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে…

সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি জানান- গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা- এ পাঁচ সিটিতে আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা…

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে সর্বোচ্চ পতন

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ ১৪ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু গত সাত মাসের (জুলাই-জানুয়ারি) কোনোটিতেই সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ব্যাংক খাত। জানুয়ারিতে এ খাতের ঋণ…

‘আবেদন পেলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হবে’

আবেদন পাওয়ার পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আগামী ২৪…

ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে ৩টি ক্যাম্পে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ইতিমধ্যে তিনটি ক্যাম্প ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। পুড়ে গেছে শতাধিক ঘর। রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১নং…

খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

নওগাঁ থেকে অসুস্থ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁর পুলিশ লাইন্স মাঠ থেকে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ বিষয়ে খাদ্যমন্ত্রীর জনসংযোগ…