নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে আরও সপ্তাহ তিনেক সময় লাগবে তামিম ইকবালের। কিন্তু তারপরও যে একটানা ম্যাচ খেলতে পারবেন সে ব্যাপারে শতভাগ নিশ্চয়তা নেই। যে কারণে নেতৃত্ব ছাড়ার পাশাপাশি আসন্ন এশিয়া কাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।…

জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে নেদারল্যান্ডসকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসকে দেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে জমি দেওয়ার প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বিদায়ী…

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট)…

বাণিজ্য ঘাটতি এক লাখ ৮৮ হাজার কোটি টাকা

সমাপ্ত অর্থবছরে বাংলাদেশ ৬ হাজার ৯৪৯ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এসময় রপ্তানি হয়েছে ৫ হাজার ২৩৪ কোটি ডলারের পণ্য। এতে করে এক হাজার ৭১৫ কোটি ৫০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার…

শুক্রবার সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (০৪ আগস্ট) সমাবেশ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।…

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার হলেন ২৫২০ জন

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন…

একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৯

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৯ জন। এর আগে গত ৩০ জুলাই একদিনে দুই হাজার…

আবারো ওয়াসার এমডি তাকসিম

সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন তাকসিম এ খান। আবারও তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোস্তাফিজুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।…

বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে…

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু

দীর্ঘ নয় বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকের শিক্ষকদের দীর্ঘদিনের আক্ষেপের অবসান হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে…