দ. আফ্রিকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, আগামীকাল…

সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে…

এজেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন। তিনি বলেন, এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়।…

চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ার এলাকায় নালায় তলিয়ে নিখোঁজ দেড় বছরের ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মরদেহ উদ্ধার…

রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২১ দিনের মধ্যেই সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সাংবাদিক সাগরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির…

অধিনায়ক হয়েই আর্জেন্টিনার ক্লাবে জামালের অভিষেক

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে অধিনায়কের আর্মব্যান্ড পড়েই অভিষেক হলো বাংলাদেশের জামাল ভূঁইয়ার। বাংলাদেশ সময় রাত ৮টায় টরেনো ফেডারেল ‘এ’ লিগে জার্মিনাল দা রসনের বিপক্ষে খেলতে নেমেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে দিয়ে একটা…

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে নিখোঁজ রয়েছে দেড় বছরের ছোট্ট শিশু ইয়াছির আরাফাত। রবিবার বিকাল ৫টায় নগরের আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন। রঙ্গীপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন…

ডেঙ্গু চিকিৎসায় রোগীপ্রতি সরকারের খরচ ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু…

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‌‌‘জওয়ান’। সারা বিশ্বের পাশাপাশি এটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। রোববার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার…

রেলের রানিং স্টাফদের কর্মসূচি স্থগিত

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় রোববার মধ্যরাত ১২টা থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে রাত…