হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ কাদেরের

দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে পাহারা দিতে সারাদেশে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি…

ইরাকে মার্কিন সামরিকঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা

ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটিগুলোতে পৃথক চারটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় হতাহত বা ক্ষতি হয়েছে কিনা তা এখনো স্পষ্টভাবে জানা যায় নি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ…

আবারও পেছালো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এ তথ্য নিশ্চিত করেন। মেট্রোরেল লাইন ৬-এর…

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিলো কানাডা

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করেছে কানাডা। নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছিল, শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে তাদের সরিয়ে নিয়ে যেতে হবে। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কানাডা মোট…

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: সৌদি যুবরাজ

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

শারদীয় দুর্গাপূজা শুরু আজ

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ (শুক্রবার) বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি এ উৎসবের। দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ…

হামাস ও রাশিয়াকে জিততে দেবো না: হুমকি বাইডেনের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী।…

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সনাতন ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়…

মালিবাগে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর রামপুরা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের বাসের ধাক্কায় মো. রোকন হাওলাদার (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায়…

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যও তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ…