বছরের প্রথম দিনই বিশেষ তারল্য সহায়তা নিয়েছে ব্যাংকগুলো

সোমবার বছরের প্রথম দিনেও কয়েকটি ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তা নিয়েছে। এদিন ট্রেজারি বিল পুনরায় ক্রয় চুক্তির (রেপো) মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার সুবিধা নিয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ…

‘আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করিনি-করবো না’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করিনি, মাথা নত করবো না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।…

আচরণবিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

আচরণবিধি ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইসি থেকে এ সংক্রান্ত একটা চিঠি জারি হয়।…

জাপানে বিমানে ভয়াবহ আগুন

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এারলাইন্সের বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও…

বাড়লো এলপিজির দাম

আবারো বাড়লো এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ২.৩৮ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৬৪.৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫.৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।…

বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (২ জানুয়ারি)…

ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে প্রায় ২০০ কোটি ডলার

দীর্ঘদিন ধরে দেশে ডলারের বাজারে অস্থিরতা চলছে। বাংলাদেশ ব্যাংকের নেওয়া নানা উদ্যোগের পরেও সংকট আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে দেশে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত…

নির্বাচনী অস্থিরতার মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণ কমিয়েছে ব্যাংকগুলো

চলতি জানুয়ারি মাসের ৭ তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে নানা অস্থিরতা। তাই এবারের নির্বাচনকে সামনে রেখে ব্যাংকগুলো কম ঋণ বিতরণে মনযোগী হয়েছে। এর ফলে গত নভেম্বর মাসেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশের নিচে…

ড. ইউনূসের কারাদণ্ডে বিএনপির নিন্দা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায়ে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নিন্দা জানান। রিজভী বলেন,…

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ভিসাবিহীন কর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। বছরের প্রথম দিনেও থেমে নেই এ অভিযান কার্যক্রম। সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায়…