বইমেলা শুরু হচ্ছে আজ

আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই মেলা উন্মুক্ত হবে সবার জন্য। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলা শুরু হলেও মহামারি করোনাভাইরাসের…

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি আর নেই

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি আর নেই। তার বয়স হয়েছিল ৬১ বছর। দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক ভাষণে তিনি বলেন, হৃদযন্ত্রের জটিলতায় বুধবার ১৭…

করোনায় আক্রান্ত রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন তিনি। এতে রিপোর্ট পজিটিভ আসে। বুধবার (১৭ মার্চ) রুহুল কবির রিজভী নিজেই এ তথ্য নিশ্চিত করেন। রিজভী…

বঙ্গবন্ধুর জন্মদিন ও মুজিববর্ষ পালন করলো তিতুমীরের ছাত্রলীগ

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগ। মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর স্মরণে কেক কাটে কলেজ…

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন, ২ মাদরাসা শিক্ষক আটক

কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করার অপরাধে দুই মাদরাসা শিক্ষককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে মাদরাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার…

‘জাপানের পতাকা মাথায় রেখে বাংলাদেশের পতাকা চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু’

‘বাংলাদেশ ও জাপানের পতাকার সঙ্গে মিল রয়েছে। জাপানের পতাকাকে মাথায় রেখে বঙ্গবন্ধু বাংলাদেশের পতাকা চিন্তা করেছিলেন’ বলে মনে করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে শুগা। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী…

সব পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুপারিশ

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখাসহ ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে…

শিল্পী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। মহান এই নেতার জন্মদিন পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। সেই কাতারে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। তিনিই…

‘বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বের কথা কেউ ভুলে যাবে না’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছেন। তার সম্মোহনী নেতৃত্বের কথা কেউ ভুলে যাবে না। ১৯৭১ সালের ৭ মার্চ দেওয়া তার বক্তব্য বিশ্বের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ…

বাংলাদেশ-মালদ্বীপ নৌপথ চালুর আহ্বান

বাংলাদেশের সঙ্গে নৌপথ চালু করার জন্য মালদ্বীপের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (১৭ মার্চ) মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে এক সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,…