নির্বাচন যথাসময়েই হবে, কারো জন্য অপেক্ষা করবে না: কাদের

বিএনপি এলো কি এলো না, সেটার উপর নির্বাচন নির্ভর করবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী…

নির্বাচনে সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন: সিইসি

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এসব ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত ও উদ্বিগ্ন বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ইতিবাচক নয় বলেও…

নারীর ক্ষমতায়নে আরও সাহসী পদক্ষেপ প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী হিসেবে নারীরা এই ঝুঁকি মোকাবিলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার এবং তাদের ক্ষমতায়নের জন্য বিশেষ করে স্থিতিস্থাপকতা উন্নয়নে আরও সাহসী পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, জলবায়ু…

রফতানি আয়ে রেকর্ড

দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক রফতানি আয়ে ধারণার চেয়েও বেশি উল্লম্ফন হয়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশের ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪.৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৭০ পয়সা)…

করপোরেট ঋণে বেশি ঝুঁকছে ইসলামি ব্যাংকগুলো

করোনা ভাইরাসের প্রকোপের পরও ২০২১ সালে দেশের ইসলামি ধারার ব্যাংকগুলো করপোরেট ঋণে বেশি ঝুঁকেছে। এর ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলোর তুলনায় ইসলামি ব্যাংকগুলোর সম্পদের ঝুঁকি বেশি বেড়েছে। এসময়ে প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় দেশের ইসলামি ধারার…

৬ শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগ দিলো ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ “বেটার বাংলাদেশ টুমরো” উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ওয়ালটনে ৬ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন,…

শনাক্ত নেই ৩১ জেলায়

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে কেবল দুই জেলায় দুই বা ততোধিক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন। বাকি ৬২ জেলার মধ্যে ৩১ জেলায় শনাক্ত হয়েছেন এক অঙ্কের রোগী এবং ৩১ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদফতরের…

কাবুলের সামরিক হাসপাতালে জোড়া বিস্ফোরণে নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে গুলির পর জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। তালেবান…

বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় বাংলাদেশের

বাংলাদেশের আশা যা একটু ছিল কাগজে-কলমে। শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে, সঙ্গে অনেক ‘যদি-কিন্তু’র হিসাব মিলে গেলেই কেবল অসাধ্য সাধন হতো। অস্ট্রেলিয়া ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। লজ্জার ব্যাটিং…

ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল…