লঞ্চে দগ্ধ ৩ জন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: ডা. সামন্ত লাল

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ২২ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর মধ্যে বর্তমানে ১৫ জন সেখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৬ ডিসেম্বর) সকালে…

আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে: ওবায়দুল কাদের

আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। সেটা শেষ হলেই শেষ। রোববার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় সভাপতিত্ব করেন…

লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান…

গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে ৫০০ কোটি টাকার প্রণোদনা

করোনা মহামারির প্রভাবে সৃষ্ট চলমান আর্থিক সংকটে পড়ে গ্রামে ফিরে যাওয়া মানুষদের জন্য ৫০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী দু’এক দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে…

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৫

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার এই তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসায়…

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ভারতে মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার হারশিত সিনহা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।…

পাবনায় মদপানে ৩ যুবকের মৃত্যু

পাবনায় মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের চকছাতিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেভিড হেমাদ্রি বর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।…

সন্তানকে কোলে নিয়ে পানিতে ঝাঁপ বাবার, তাবাসসুমকে পাওয়া গেলো কফিনে

বরগুনার পাথরঘাটা উপজেলার হাফেজ তুহিন। শুক্রবার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা থেকে অভিযান-১০ লঞ্চে ফিরছিলেন গ্রামে। লঞ্চে যখন আগুন লাগে তখন প্রাণ বাঁচাতে আড়াই বছরের সন্তান তাবাসসুমকে নিয়ে স্ত্রীর হাত ধরে ঝাঁপ দেন নদীতে। কিন্তু তীরে এসে দেখেন শিশু…

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিষয়টি…

লঞ্চে অগ্নিকাণ্ড: ২৭ জনের দাফন সম্পন্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাত ২৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় বরগুনা পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরবর্তী গণকবরে বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফন করা হয়।…