সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জমিয়তে উলামায়ে ইসলাম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনের ওপর রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেন দলটির নেতারা। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সংলাপ হওয়ার কথা রয়েছে।…

চাঁদপুরে নির্বাচনী সহিংসতা, নিহত ২

চাঁদপুরের হাইমচর-কচুয়ায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চর ও কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

ভোটযুদ্ধ আছে কিন্তু ভোট নেই: মাহবুব তালুকদার

এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে। মানবাধিকার…

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা: বিজিএমইএ সভাপতি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। আজ…

নির্বাচন ব্যবস্থা এভাবে চললে রাজনীতি হারিয়ে যাবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে থাকলে দেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে, হারিয়ে যাবে। বুধবার (৫ জানুয়ারি) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি-…

দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার এই তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসায়…

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম একজনের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ওমিক্রনে প্রথম একজন রোগী মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত…

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব

আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তাদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ…

খালেদা জিয়ার কিছু হলে দায়ীদের হত্যার আসামি করা হবে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার কিছু হলে দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলে দিতে চাই, খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী প্রত্যেককে হত্যার…

সংলাপে অংশ নেবে না এলডিপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এমনটিই জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে…