ভারতীয় টিভি ‘রিপাবলিক বাংলা’র নিউজ নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের…

শেখ হাসিনা কোথায়, প্রশ্ন ট্রাইব্যুনালের

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে…

বেক্সিমকোর শ্রমিকদের দেওয়া আগুনে অ্যামাজনে ব্যাপক ক্ষয়ক্ষতি

কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকপল্লির কমপক্ষে ২০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা…

শিয়ালের আক্রমণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহত ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের আক্রমণে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার মিয়া। রবিবার (১৭ নভেম্বর) রাতে…

ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ ‘শিগগিরি’ শেষ হবে: জেলেনস্কি

কিয়েভ আশা করে ২০২৫ সালে আমেরিকার নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর কূটনৈতিক উপায়ে রাশিয়ার সাথে যুদ্ধ "দ্রুতই" শেষ হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি এক রেডিও সাক্ষাৎকারে…

এক যুগ পর সিরিজ জিতল শ্রীলঙ্কা

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন উইকেটের জয় পায় চারিথ আসালঙ্কার দল। ঘরের মাঠে এ নিয়ে টানা পাঁচটি সিরিজ জিতল শ্রীলঙ্কা। আফগানিস্তান, জিম্বাবুয়ে, ভারত, ওয়েস্ট…

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের 'গণহত্যা' মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের…

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের অধিকাংশ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।…

গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ৯ মন্ত্রীকে

সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। এসব আসামি হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব। এর আগে সোমবার (১৮ নভেম্বর)…

১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করতে চায় ইসলামি ব্যাংক

বেসরকারি খাতের ইসলামি ব্যাংক নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায়। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বলেন, ইসলামি ব্যাংকের আমানত…