৪ প্রতিষ্ঠান-ব্যক্তির হাতে সম্মাননা তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলন ২০২৫ -এ দেশের বিনিয়োগে অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা এবং একজন বিদেশি নাগরিককে সম্মাননা হিসেবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা…

এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি…

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত…

পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

বাংলাদেশে আজ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। উপদেষ্টা ফেসবুক…

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

বিনিয়োগ সংক্রান্ত সমস্যা এবং এ কাজে গতি বাড়াতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাশ বৈঠকের আয়োজন করবেন বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা…

২০২৬ সালের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার

এবতেদায়িসহ দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) সব অঞ্চলের উপরিচালকদের কাছ থেকে চাহিদা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও…

১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা…

দেশে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার

সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে…

নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি বাংলাদেশের

৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। যা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল…

দেশের ২ থানার নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। এ দুই থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন…