বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৭৮

জিততে পারলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ধুঁকেছে বাঘিনীরা। রিতু মনির ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান…

আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: ড. ইউনূস

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।…

পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে । শনিবার দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন…

৩১৬ চালকলের লাইসেন্স বাতিল

সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন না করায় দিনাজপুরের ৩১৬টি চালকল ও খাদ্যশস্য ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। বাতিল করা চালকলের মধ্যে ২৯৬টি সেদ্ধ ও ২০টি আতপ চালকল রয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ…

আ.লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে…

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে ডিএমপি

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। শনিবার…

পিএসএলে রিশাদকে রিটেইন করতে চায় লাহোর

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে নিয়মিতই ভেলকি দেখাচ্ছেন রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। পিএসএলের আগামী মৌসুমে রিশাদকে রিটেইন করতে চান তিনি। লাহোরের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে…

ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন জানানো হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক…

খোলা ড্রেনে পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে রিকশা থেকে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহটি খালে ভাসতে দেখে উদ্ধার করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বাকলিয়া থানার চাক্তাই…

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

সংস্কার ইস্যুতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম…