৩ বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট

বিপুল সংখ্যক জামিন প্রদান করায় হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করা হয়েছে- এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম…

নোয়াখালীসহ বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজির জন্য ১০ প্রতিষ্ঠানের আবেদন

গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিসিবিতে আবেদন জমা দেয়ার সময় শেষ হওয়ার আগে…

আ.লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: উপদেষ্টা মাহফুজ

আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ…

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি…

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।…

ডেঙ্গুতে মৃত্যু আরো ৪, হাসপাতালে ১০৪১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১ জন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল…

নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: আলী রীয়াজ

আগামী সংসদ নির্বাচনে জনগণের ভোটে যেসকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত হবেন, তারা ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার রাজধানীর…

সব অর্থ ও প্রভাব ভারতের হাতে, তারাই আইসিসি নিয়ন্ত্রণ করছে: ক্রিস ব্রড

আইসিসির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ক্রিস ব্রড। ইংল্যান্ডের অভিজ্ঞ এই ম্যাচ রেফারির দাবি, দায়িত্ব পালনকালে ভারত দলের প্রতি আইসিসি প্রকাশ্য নমনীয়তা দেখিয়েছে। দুই দশকের রেফারিং জীবনে নাকি তাকে ভারতের 'স্লো ওভার-রেট' অপরাধে ‘সহনশীল’ হতে বলা…

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ…

কক্সবাজারে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন…