১৩০টির বেশি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে: পাকিস্তানের রেলমন্ত্রী

১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি, এগুলো শুধুই ভারতের জন্য রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি। ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।…

ইয়েমেনে অভিবাসী শিবিরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৬৮

ইয়েমেনে সায়াদা অঞ্চলে হুতি নিয়ন্ত্রিত একটি অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় শিবিরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৬৮ জন মারা গেছেন। এই হামলায় ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠীটির জননিরাপত্তা বিষয়ক সংস্থা। হুতি নিয়ন্ত্রিত…

ভারত-পাকিস্তানকে উত্তেজনা নিরসনের আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে৷ সীমান্তে চতুর্থ রাতের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে৷ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ এদিকে উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই এগিয়ে আসার আহ্বান…

বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

কুমিল্লা, চাঁদপুর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও কৃষক। রোববার ও সোমবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। তার মধ্যে কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার…

এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে সরানো হলো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।…

হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি…

লাইসেন্স পেলো স্টারলিংক

মার্কিন এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল।…

মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্বে পর্ষদ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় ভাইস-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ।…

ভারতের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো পাকিস্তান

ভারতের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন।…

নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে এক গণবিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি। এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন…