সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া যানবাহন প্রবেশ বন্ধ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে,…

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ নিজেরাই সংবাদ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে…

হজযাত্রীদের সুবিধার্থে হুইল চেয়ার দিল সিটিজেনস ব্যাংক

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজযাত্রী এবং অন্যান্য যাত্রীদের জন্য হুইলচেয়ার হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক। বলাকা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর বলাকা ভবনে এক অনুষ্ঠানে বিমানবন্দর পরিষেবার মহাব্যবস্থাপক মো.…

আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে চান বাংলাদেশ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি বিনিময় বাড়াতে আজারবাইজানের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বাংলাদেশে আপনাদের উপস্থিতি…

অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় যে বিষয়টি সর্বাগ্রে প্রয়োজন তা হচ্ছে- পুলিশ সদস্যদের ধৈর্য ধারণ। ধৈর্য…

শেষ বিকেলে বিবর্ণ বাংলাদেশ

চার বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। তার ইনিংসটি ছাড়াও আরো তিনটি ত্রিশোর্ধ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাত উইকেটে ২৯১ রান করেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ লিড পেয়েছে ৬৪ রানের।…

আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মেনে আমরা কোনও ঋণ নিতে চাই না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক…

নতুন করে আসা লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা…

ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ…

কনস্টেবল পদে নিয়োগ, প্রতারিত হবেন না: পুলিশ সদর দফতর

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন, বা অন্য কোনও অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের পাঠানো…