ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ২২৪

ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পাঁচ নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েলের পারস্পরিক হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে। এদিকে,…

ইসরায়েলে ইরানের হামলায় নিহত ৫

ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইরানের হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম- এমডিএ। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ, যাদের সবারই বয়স ৭০ এর ঘরে। এছাড়া ৯২ জন আহত হয়েছেন। সবশেষ…

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনায় ট্রাম্পের ‘ভেটো’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য তিনটি সূত্র সিবিএসকে জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তার পর…

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার…

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় ইরানিরা নিহত হলেও এখন পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে। রবিবার (১৫ জুন) পররাষ্ট্র…

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় রোববার যা যা ঘটেছে

ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতভর ইরানের হামলায় ইসরায়েলে অন্তত দশ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে…

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪৯, মৃত্যু ১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। চলতি বছর এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।…

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

শনিবার রাত থেকে এখন পর্যন্ত তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলো মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন…

তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ

তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরাক-ই-গারব এবং সাদাত আবাদ এলাকায় বিকট আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে ইরানের…

যারা নির্বাচনের মাঠে খেলেন, তাদের খেলতে দিন: সিইসি

কঠোর নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য শপথ নিন। যারা…