তেহরানে কারাগার ও মিলিশিয়া সদর দফতরে ইসরায়েলি হামলা

তেহরানে ইরানি সরকারের কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, তাদের টার্গেটে বাসিজের সদর দপ্তর অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি মিলিশিয়া বাহিনীর সদর দপ্তর। প্রায়শই বিক্ষোভ দমনের জন্য…

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ১৮৯ টাকা রয়েছে। দুদকের…

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর আগে গতকাল ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে “ইরানের বিরুদ্ধে ধারাবাহিক…

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন। এটি এ বছর একদিনে সর্বাধিক রোগী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও…

সাবেক সিইসি নুরুল হুদা রিমান্ডে

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন…

দেশে গ্রেফতার আরও ১৭৯৭

সারা দেশে বিভিন্ন অপরাধে এক দিনে ১ হাজার ৭৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার (২২ জুন) ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৩ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যকে এ তথ্য…

ইরানের ফোর্দোতে এবার ইসরায়েলের হামলা

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ওই স্থাপনায় প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করার জন্য তারা এটি করেছে। এর আগে,…

ফোর্দোতে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা আইএইএ প্রধানের

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানি পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে খুবই উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানের ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ স্থান ফোর্দো। ভিয়েনাতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার…

ইরানে আরেক দফা বিমান হামলা করেছে ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে। ইসরায়েলের বিমান বাহিনী ইরানে 'ধারাবাহিক' হামলা চালাচ্ছে বলে বলা হচ্ছে। ইরানের রাজধানীতে বিস্ফোরণ এবং ওই শহরের আকাশে…

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি…