স্বর্ণের দাম কমেছে

কিছুটা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ…

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পাবে, জরিপে যা বলছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পাবে তা নিয়ে এক জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। সোমবার (৭ জুলাই) এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। মহাখালীর ব্র্যাক ইন…

রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে…

চুন্নুসহ ৩ নেতাকে বহিষ্কার করল জাপা

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য…

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তথ্য চেয়েছে সরকার

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির কয়েকজনকে ফেরত পাঠিয়ে দেশটি। মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। একইসঙ্গে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া ভিসার মেয়াদের বেশি সময় থাকার কারণে…

বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার

ওয়েলিংটন মাসাকাদজার লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে স্যার গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন উইয়ান মুল্ডার। কুন্দাই মাতিগিমুর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে আরেকটি সিঙ্গেল নিলেন সাউথ আফ্রিকান অধিনায়ক। ৩৬৭…

মূল্যস্ফীতির হার ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮.৪৮ শতাংশ। দীর্ঘদিন পর মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নামলো। যা গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে এই ধারা অব্যাহত রাখতে বাজার নজরদারি, সরবরাহ নিশ্চিতকরণ এবং রিজার্ভ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা…

দুদক সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির অবস্থান বিভ্রান্তিকর ও হতাশাজনক: কমিশন

দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ২৯ নম্বর সুপারিশ নিয়ে বিএনপি মহাসচিবের ৫ জুলাইয়ের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে বিভ্রান্তিকর, স্ববিরোধী ও হতাশাজনক হিসেবে উল্লেখ করেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক…

সাউথইস্ট ব্যাংক ও খুবির মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের জন্য আর্থিক ও জীবনধারাভিত্তিক সেবা সহজতর করার একটি যৌথ…

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৪৯২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৯২ জন রোগী। সোমবার (৭ জুলাই)…