হরমুজ প্রণালির কাছে আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন সামরিক ড্রোনকে লক্ষ্যবস্তু করার দাবি করলো ইরানি বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানায়, এই ধরনের ২০তম মার্কিন আকাশযান তারা আটক করলো। গত চব্বিশ ঘণ্টায় এটি চতুর্থ ঘটনা। ইরানের আকাশসীমা রেড লাইন হিসেবেই আছে এবং এর কোন লঙ্ঘনের জবাব হবে কঠোর, নিষ্পত্তিমূলক ও শক্তিশালী।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। জুনে সংঘাত বন্ধে কাঠামো চুক্তি সই হয়, তবে হরমুজে নিরাপদ চলাচল নিয়ে মতভেদে আলোচনা থমকে যায়। জুলাই থেকে লড়াই থেমে থেমে চলছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.