সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ। জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংবাদমাধ্যমগুলোকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। রোববার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক…

১৫ রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়ে বৈঠক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের উল্লেখযোগ্য শেয়ার রয়েছে এমন ১৫টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিহ্নিত করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-…

৫ আগস্ট ছাত্র-জনতাকে আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। এই অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই ট্রেনগুলোতে বিভিন্ন জেলা থেকে মানুষ দুপুরের মধ্যে ঢাকায় আসবেন…

আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। এই বিধান যুক্ত করে সরকার ২৪টি আর্থিক ও ব্যাংকিং-সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক ককরা হয়েছে।…

ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে জোরপূর্বক প্রবেশ

ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দখলকৃত পূর্ব জেরুজালেমের (আল-কুদস) পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি উসকানিমূলক মিছিল এবং দখলদার অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদের সঙ্গে নিয়ে বড় আকারের অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছেন। আল-কুদসে অবস্থিত…

৪৮তম বিসিএস: তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন…

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

কদিন আগেই এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ…

এনসিপির ২৪ দফা ইশতেহার যা আছে

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল…

মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৩৫৩

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩১ জন। রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর…