শেখ হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর…

জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

আগামীকাল (৫ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজিত হবে। এ উপলক্ষে ওই এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন…

বিচারক বিকাশ কুমারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো.…

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

দেশের রপ্তানি আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসে পণ্য রপ্তানি হয়েছে ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই মাসে (অর্থবছর…

ডেঙ্গুতে মৃত্যু আরও ২, হাসপাতালে ৩৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই…

এক-এগারোর প্রতিধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ

 আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি হতে যাচ্ছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস বা ৫ আগস্টকে ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন আয়োজন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ…

জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

রাজধানীর রায়ের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।…

পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো- একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে…

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল (৫ আগস্ট) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।…

সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে 'এ' দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান…