ডেঙ্গুতে আক্রান্ত ২৫ হাজার ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩২৪ জন। বুধবার (১৩ আগস্ট) স্বাস্থ্য…

ঢাকার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে তিতাস গ্যাস এক বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল…

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রায় ২ সেপ্টেম্বর

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার (১৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর…

এবি ব্যাংকের এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম

সম্প্রতি এবি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে "এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম" শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক…

দেশের পথে প্রধান উপদেষ্টা

দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন…

অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য জানান।…

সরকারকে ১ মাস সময় দিলেন শিক্ষকরা

দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের জোট। এর মধ্যে দাবি আদায় না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (১৩ আগস্ট) শিক্ষা…

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই

শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং বামপন্থী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে জামাতা লেখক…

গণ-অভ্যুত্থানে লাশ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন…

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে উদ্বেগ আছে

শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগ রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার-বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার…