বরিশালে বাসচাপায় নিহত ৩

বরিশালে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী ছিলেন। ভ্যানগাড়িকে চাপা দেওয়া বাসটিকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক। রোববার (২৮ আগস্ট) দুপুরের দিকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের ঢালে এই দুর্ঘটনা…

ফের অবৈধ ক্লিনিক বন্ধে স্বাস্থ্যের অভিযান

আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর। আজ (২৮ আগস্ট) দুপুরে একথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির। ডা. আহমেদুল কবির বলেন, আজকে (সোমবার) এই বিষয়ে…

আফগানিস্তান এশিয়া কাপ জিততে পারে: আসগর

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ায় আফগানিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন আসগর আফগান। নিজের দলকে নিয়ে আসগরের এমন মন্তব্যের পর এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। লঙ্কানদের তারা হারিয়েছে আট…

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে ‘সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন’ স্কিমের আওতায় কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের গ্রাহকদের মেয়াদী ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।…

পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দ্রাবিড়

করোনা নেগেটিভ হয়ে ভারতের জাতীয় দলে ফিরছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি ফেরায় এশিয়া কাপে আর থাকছেন না অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পাওয়া ভিভিএস লক্ষ্মণ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।…

উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ

চীনের সঙ্গে উত্তেজনার মাঝেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে আমেরিকার দুটি যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করলো। মার্কিন গাইডেড মিসাইল…

পূর্বাচলে মাটি ভরাট কার্যক্রমে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা ২ হাজার ৫০০ বিঘা জমিতে মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই এলকায় অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা…

সমতায় ফিরল ইংল্যান্ড

সাউথ আফ্রিকাকে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা টানল ইংল্যান্ড। বোলারদের দাপুটে পারফরম্যান্স এবং অধিনায়ক বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে এই জয় পেয়েছে ইংলিশরা। সিরিজে বর্তমানে ১-১ সমতা চলছে। ইংল্যান্ড থেকে ২৪১ রানে পিছিয়ে…

বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রোববার (২৮ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক ডা. এজেডএম…

ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি ২০ অক্টোবর

বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের ওপর আগামী ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) মামলার অ্যাডভোকেট অন রেকর্ড হরিদাস পাল এ তথ্য নিশ্চিত করে বলেন,…