দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন ফান্ডটির শেয়ারদর আগের কার্যদিবসের ৫ টাকা ২০ পয়সা থেকে ৫০ পয়সা বা ৯ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। এর ফলে দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয় ফান্ডটি।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস এর শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স পিএলসি, সায়হাম কটন মিলস পিএলসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড ডাইং অ্যান্ড নিটিং ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল।

তালিকা অনুযায়ী, চতুর্থ স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। সায়হাম কটন মিলসের দর বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৮ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪১ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৫ দশমিক ৩৮ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.