ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

রাজধানীর গুলশান ২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এই আগুন লাগে। ফায়ার…

ভারত-পাকিস্তানকে শাস্তি দিলো আইসিসি

গত ২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই দলকেই বৃত্তের ভেতর বাড়তি ফিল্ডার নিয়ে শেষ দুই ওভার বোলিং করতে হয়েছিল। এবার মাঠের বাইরেও জরিমানা গুণতে হয়েছে দুই…

নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে মার্কিন-রাশিয়ার বাকযুদ্ধ

আফগানিস্তানের চুরি করা অর্থ ফেরত দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। তিনি বলেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য অন্য দেশের কাছে অর্থ না চেয়ে বরং আফগানিস্তান থেকে যে অর্থ আমেরিকা চুরি করে নিয়েছে তা ফেরত দিক। জাতিসংঘে…

৮ ধাপ এগোলেন সাকিব, নাইম-আফিফের অবনতি

ব্যাটিংয়ে সাফল্য না পেলেও আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ৭ উইকেটে হেরে যাওয়ার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সে আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৪…

কংগ্রেস সভাপতির নির্বাচনে লড়বেন না গান্ধীরা

এককথায় বলতে গেলে, যত কাণ্ড এখন ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে। কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ পদত্যাগ করেছেন। তার সঙ্গে কাশ্মীরের ৬৪ জন নেতা ইস্তফাপত্র দিয়েছেন। গুলাম নবি নিজের দল করবেন বলে জানিয়েছেন। গুলামের পর আবার গান্ধী…

ফ্রান্সে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম। গত মাসের (জুলাই) গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সকে গ্যাস দেয়া…

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ডি গ্র্যান্ডহোম

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার জন্য নিউজিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের অবসরের খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিগ ব্যাশে…

নারী নির্যাতনের ২ ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড

নারী নির্যাতনের দুইটি ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৯ বছরের মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। আর এক বিজেপি নেত্রী তার বাড়ির কাজের মেয়েকে অকথ্য নির্যাতন করেছে। দুমকায় অঙ্কিতা নামের একটি মেয়ের পিছনে পড়েছিল একটি ছেলে।…

চন্দ্র মিশন শুরুর জন্য নতুন তারিখ ঘোষণা নাসার

নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য আবারো তারিখ ঘোষণা করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়। নাসার নতুন চন্দ্র অভিযানের ম্যানেজার মাইক সারাফিন…

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণা কালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা…