হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে গুলশানের বাসা থেকে রওনা করে ৫টা ২৫ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ…

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনলাইনে এই আবেদন শুরু হয়, চলবে ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.…

৪ বছরে ডেবিট কার্ডে লেনদেন বেড়েছে তিনগুণ

বর্তমান সময়ে পকেট ও ব্যাগভর্তি নগদ টাকা নিয়ে হাঁটার দরকার পড়ে না। ইলেকট্রনিক চিপ বসানো ছোট একটি পলিমারের কার্ড থাকলেই একশ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব। এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিসা কার্ডের সেবার তালিকায় রয়েছে ডেবিট…

স্কুল বন্ধ করতে ছাত্রীদের শরীরে বিষ

তেহরান থেকে সামান্য দূরে ইরানের কম শহরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কমের পার্শ্ববর্তী একটি শহরের স্কুলেও একই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়ে দেশটির ডেপুটি শিক্ষামন্ত্রী মন্ত্রী ইউনেস পানাহি বলেন, এক শ্রেণির মানুষ মেয়েদের…

ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনকে হল ছাড়ার নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরীসহ (পরিসংখ্যান ২০১৭-১৮) পাঁচজনকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার…

১০ রানে অল আউট করে ২ বলেই জয়

বিশ্ব ক্রিকেটে অপরিচিত নাম স্পেন ও আইল অব ম্যান। তারাই উদ্ভট সব রেকর্ডের জন্ম দিয়ে এবার সংবাদের শিরোনাম হয়েছে। আইল অব ম্যান কোনো দেশ না হলেও এটি যুক্তরাজ্যের স্বায়ত্বশাসিত অঞ্চল। আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে…

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো: সংসদ উপনেতা

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো বলে জানিয়েছেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোন দল নির্বাচন না করলে সেটি গ্রহনযোগ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক। দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে…

রাশিয়ার দখলে ইউক্রেনের আরও এক শহর?

ইউক্রেনের পূর্বের শহর বাখমুত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ইউক্রেনের সেনার সঙ্গে রাশিয়ার বেসরকারি সেনা ওয়্যাগনারের তীব্র লড়াই হচ্ছে। সম্প্রতি রাশিয়া দাবি করেছে, বাখমুত ঘিরে ফেলেছে ওয়্যাগনার আর্মি। এবার তারা শহরের ভিতরে প্রবেশ করবে। কিন্তু…

বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখা যাবে ২০০ টাকায়

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে আসন্ন এই সিরিজের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে উপভোগ করা যাবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে…

প্রাথমিকের বৃত্তির ফল কাল, জানা যাবে যেভাবে

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার দুপুরের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ পরিস্থিতিরি কারণে প্রাথমকি…