আইরিশদের লিড

মিরপুর টেস্টের তৃতীয় দিনের দুই সেশন ভুলতে চাইবে বাংলাদেশ। মন্থর ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ৬৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে আইরিশরা। দলের পক্ষে লড়াই চালি যাচ্ছেন লরকান টাকার। হাফ সেঞ্চুরি…

অ্যাপল স্টোর চালু হচ্ছে ভারতে

প্রথমবারের মতো ভারতে রিটেল স্টোর খুলতে যাচ্ছে অ্যাপল৷ চলতি মাসেই মুম্বইয়ে এটি চালু হতে পারে বলে জানিয়েছে রয়টার্স৷ ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি৷ ২০২০ সালে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্মার্টফোন বাজার ভারতে…

তাইওয়ান প্রণালীতে চীনের রণতরী-যুদ্ধবিমান

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকে প্রতিবাদে চীন তাইওয়ান প্রণালীতে যুদ্ধমহড়া শুরু করেছে। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক হয়। তাইওয়ানের ওপর…

আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে সাকিব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং আরব আমিরাতের আসিফ খান। গেল মার্চে…

৭ বছর পর ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সাত বছর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে মাসখানেক আগে একটি চুক্তিতে সই করে। এরপর দুই দেশ…

তামিম-সাকিবদের সহকারী কোচ নিক পোথাস

বাংলাদেশ জাতীয় দলের নতুন সহকারী কোচ হয়েছেন নিক পোথাস। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়েছেন পোথাস। সামনের মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ…

তাইওয়ান প্রেসিডেন্ট-মার্কিন স্পিকারের বৈঠকের পর চীনের মহড়া

ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। দুই নেতা যখন রোন্যাল্ড রেগন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ভবনে আলোচনার জন্য ঢুকছেন, তখন সেখান দিয়ে একটা ছোট বিমান…

এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

যুক্তরাষ্ট্রে বাড়ির সন্ধান পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত।…

প্রয়োজনে ইউক্রেনকে সমস্ত যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বুধবার ওয়ারশ-তে তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদার। এদিন পোল্যান্ডের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় জেলেনস্কিকে। সেখানে পোল্যান্ডের…

আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না

আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিপরীতে করা রিভিউ খারিজ করে এ…