হয় টাকা দিন, না হলে বিদায় নিন: মোদীকে মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা তাদের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার…

সার নিয়ে জাহাজ ডুবি, নিখোঁজ ১

বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীতে  সার বহনকারী এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন। বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের…

ইসির আপিল শুনানিতে প্রথম দিনে প্রার্থিতা ফেরত পেলেন যারা

নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিন ৯৪টি আপিল শুনানি করে ৫৬টির ক্ষেত্রে প্রার্থিতা ফেরত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এদিন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল…

সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে আদেশ আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে আদেশের জন্য হাইকোর্টে দিন ধার্য রয়েছে আজ। সোমবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে…

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ করে ভারত। জবাবে খেলতে নেমে ৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো…

৯ দিনে গাজায় শতাধিক ইসরাইলি সেনা নিহতের দাবি হামাসের

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পর গত ৯ দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরাইলের শত শত সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ নিজাল। খবর- আল-জাজিরার নিজাল বলেন, দখলদার ইসরাইলের সেনারা…

রোহিতকে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিচ্ছে না ভারত

ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বছরখানেক ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে আছেন রোহিত শর্মা। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে…

হজ নিবন্ধনের সময়সীমা বাড়ল

প্রতি বছর সৌদি আরবে লাখো মুসলিম হজ ও ওমরাহ পালন করতে আসেন। ২০২৩ সালে ১ কোটি ৮০ লাখ পূণ্যার্থী হজ পালন করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ…

আমেরিকার সহযোগিতা না করলে ইসরাইলের এখনই পতন হবে: ইরানের প্রেসিডেন্ট

আমেরিকা যদি গোয়েন্দা, সামরিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও গণমাধ্যমের প্রচারণার মধ্যদিয়ে ইসরাইলকে সহযোগিতা না করে তাহলে এখনই দখলদারদের পতন হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি। ইরানে সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী…

ত্রাণ সরবরাহে ইসরাইলি বাধা গাজার শিশুদের মৃত্যুদণ্ডের শামিল: ইউনিসেফ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই অবরোধ গাজার শিশুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার শামিল। ইউনিসেফের মধ্যপ্রাচ্য…