পিএসএলে সিলভার ক্যাটাগরিতে ২১ বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সঙ্গে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ,…

বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন সাবেক বিডিআর সদস্য এবং নিহত পরিবারের স্বজনেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে পুলিশের…

গ্যাসের চাপ কম থাকবে ৩ দিন

আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দেশের দুটি এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটের একটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এতে দেশব্যাপী গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হবে। বৃহস্পতিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার দুপুর…

ইউরোজোনে কমছে না মুদ্রাস্ফীতি

পাঁচ মাসের মধ্যে ডিসেম্বরে ইউরোজোনে (যে সকল দেশে মুদ্রা হিসেবে ইউরো প্রচলিত) সর্বোচ্চ অবস্থানে ছিল মুদ্রাস্ফীতি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোন সম্ভাবনা নেই। ইউরোপিয়ান পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর তথ্য…

এস আলমের ছেলেসহ ইসলামী ব্যাংকের ৫৪ জনের বিরুদ্ধে মামলা

ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯…

বকশীবাজারে অস্থায়ী আদালতে আগুন, পুড়ে গেছে নথিপত্র ও আসবাবপত্র

বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ফলে আগুনে কিছু নথিপত্র ও…

রিজেন্সি হোটেলের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর জেবুন্নেছাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে…

টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল: বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতির কারণে ৩৭ লাখ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠকের…

আবারও সাকিবের জন্য দুঃসংবাদ

বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোন টুর্নামেন্টে বোলিং করতে পারছেন না সাকিব আল হাসান!ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারছেন না তিনি। তারকা…

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধরে রক্তাক্ত প্রবাসীকে জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নরওয়ে প্রবাসীকে নিরাপত্তাকর্মীরা পিটিয়ে রক্তাক্ত করার পরে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে মারধরের পর গভীর রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে জরিমানা করা…