শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১৩ জুন

আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা…

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার (২৬ মে) সকাল থেকে ভারতের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাব থেকে বাংলাদেশ এখন সম্পূর্ণ মুক্ত। তবে ‘ইয়াস’ এর প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে…

ওয়ানডে র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মেহেদি মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করে আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের। মিরাজ উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিং দ্বিতীয় স্থানে অন্যদিকে মোস্তাফিজ জায়গা করে নিয়েছেন সেরা দশে। সিরিজ শুরুর আগে এক ধাপ…

ইয়াসের প্রভাবে ঝালকাঠিতে বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতে বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (২৫ মে) বিকেলে জোয়ারের পানির চাপে জেলার…

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদের

চলমান মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস' নিয়ে নতুন আতঙ্কের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে “ব্ল্যাক ফাঙ্গাস”…

ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিধ্বস্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিনের একমাত্র জেটির পন্টুন, দ্বীপের বাঁধ ও সড়ক। বিধ্বস্ত হয়েছে কয়েকটি ঘরবাড়ি এবং উপড়ে গেছে শতাধিক গাছপালা। এতে আতঙ্ক ভর করেছে দ্বীপের ১০…

আজ পূর্ণ চন্দ্রগ্রহণ

পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে আজ। এশিয়ার কিছু কিছু অংশ, অস্ট্রেলিয়া, গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকা থেকে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া…

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে

করোনা মহামারির কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আজ বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য…

রেকর্ড টেস্টের দিনে ভারতে করোনায় ৪১৫৭ জনের মৃত্যু

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তি মিলছে না। মাত্র একদিন আগেই সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমতে দেখা গেলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও বদলে গেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার…

ভয়-ডরহীন এক প্রতিবাদী নারী মিথিলা

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তার প্রথম সিনেমা ‘অমানুষ’ পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। প্রতিবাদী এক নারীর চরিত্রে ‘অমানুষ’-এ অভিনয় করেছেন মিথিলা। মঙ্গলবার (২৫ মে)…