উত্থানে ফিরেছে পুঁজিবাজার

আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য  ‍সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই…

‘অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানিতে তৃতীয় পক্ষকে সুযোগ দেয়া হয়েছে’

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ভারত থেকে কেনা কোভিশিল্ড টিকা কেনার চুক্তিতে স্বচ্ছতার ঘাটতি ছিল প্রকট বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ মঙ্গলবার (০৮ জুন) প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরে…

বার্জার পেইন্টসের পর্ষদ সভা ১৭ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,  সভায় কোম্পানিটির ৩১…

এরশাদের মৃত্যুদিনে ভোট, আপত্তি জাতীয় পার্টির

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণে আপত্তি জানিয়েছে দলটি। এ বিষয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছেন। আজ মঙ্গলবার (০৮ জুন)…

উহানের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে, ধারণা মার্কিন গবেষকদের

এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। কিন্তু কোথা থেকে এলো এই মারাত্মক ছোঁয়াচে জীবাণু; আর কিসের মাধ্যমেই বা এর উৎপত্তি, এ নিয়ে প্রশ্নের অন্ত নেই। চলছে তদন্তও। তবে সবার সন্দেহের আঙুলও যেন চীনের দিকেই। মার্কিন সরকারের…

যেসব চমক নিয়ে আসছে উইন্ডোজ-১১

উইন্ডোজ-১০ কে এতদিন বলা হচ্ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন। তবে সেটা আর হলো না। এবার বাজারে আসছে উইন্ডোজ-১১। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জুন উদ্বোধন করা হবে নতুন এই উইন্ডোজ। আগের ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম…

সিএপিএম অ্যাডাভাইজরির মালিকানায় সিভিসি ফাইন্যান্স

দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের মালিকানায় এসেছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সিভিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি সিএপিএম অ্যাডভাইজরির ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। যার মূল্য ১৫ কোটি টাকা। আজ…

ইনটেকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ জুনের পরিবর্তে ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১…

ডিআইজি মিজানকে কেন জামিন নয়: হাইকোর্ট

পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জন এবং দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের দুই মামলায় এ রুল জারি করেন আদালত। আজ মঙ্গলবার…

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের এমপি পদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (০৮ জুন)…