এয়ার মার্শাল র‍্যাঙ্ক ব্যাজ পরলেন বিমানবাহিনী প্রধান

নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। রোববার (১৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নবনিযুক্ত…

‘মির্জা ফখরুল হয়তো বলবেন খালেদার করোনার জন্যও আ.লীগ দায়ী’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা বলতে বলতে কখন আবার হয়তো বলে বসবেন খালেদা জিয়ার করোনা হওয়ার জন্যও আওয়ামী লীগ দায়ী। আজ রোববার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক…

সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি, নারীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ কারখানার বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ রোববার (১৩ জুন) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন…

সাকিবের শাস্তি প্রত্যাহারের আবেদন মোহামেডানের

সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর আবেদন করেছে তার দল মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, শাস্তি কমানোর ইস্যুতে আমরা…

সূচকের সাথে কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য…

করোনার সঙ্গে নির্বাচন সাংঘর্ষিক নয়: সিইসি

করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম নয় বলে আবারো দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, করোনাকে আমরাও গুরুত্ব দিচ্ছি। যেখানে করোনা সংক্রমের হার বেড়ে যাবে, সেখানেই নির্বাচন বন্ধ করা হবে।…

বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে: কাদের

বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে বলেও তিনি মন্তব্য করেন। রোববার (১৩ জুন) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত…

শেয়ার বেচবে সিটি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের উদ্যোক্তা আজিজল হক চৌধুরী শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজিজুল হক চৌধুরী কোম্পানির ৯ লাখ ৪৪ হাজার ১২৮টি শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট…

২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় শনাক্ত ৬৬ শতাংশ

সীমান্তবর্তী কয়েকটি জেলায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাস শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার বেড়ে ৬৬ দশমিক ০৭ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় ৫৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৩৭ জনকে শনাক্ত করা হয়। আজ রোববার (১৩ জুন) সকালে…

সারাদেশে আজও বৃষ্টি হতে পারে

ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে…