চট্টগ্রামে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১০ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৮৫ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার…

ফেডারেল ইন্স্যুরেন্সের এজিএম বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৪ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১…

আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব ব্যাংক আজ বন্ধ থাকবে। একারণে আজ বুধবারও পুঁজিবাজারও বন্ধ রয়েছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই বাজারকে। এর আগে গত রোববারও ব্যাংক বন্ধ থাকায়…

করোনা: ময়মনসিংহ মেডিকেলে আরও ২২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়। বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য…

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ওয়ার্ডে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে…

বিশ্বে করোনায় আক্রান্ত ২০ কোটি ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ২৩ হাজার ৭১১ জন। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক…

ব্যাংক বন্ধ আজ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববারও (১ আগস্ট) বন্ধ ছিল ব্যাংক। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি…

টিকা ছাড়া বের হলে শাস্তি, খবরটি সঠিক নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি ঘরের বাইরে বের হতে পারবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে…

রূপগঞ্জ ট্র্যাজেডি: ৪৫ জনের লাশ হস্তান্তর বুধবার

স্বজনদের সঙ্গে ডিএনএ পরীক্ষার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ এর সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হওয়ায় লাশগুলো বুধবার থেকে পরিবারের কাছে…

সবার মাঝে জয়ের ক্ষুধা ছিল: মাহমুদউল্লাহ

ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের সহজ লক্ষ্য দিয়েও বোলারদের নৈপূণ্যে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো অজিদের হারানোর কীর্তি গড়ে স্বাগতিকরা। ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয়…