ব্যাংক বন্ধ আজ

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আজ রোববার (৮ আগস্ট) ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। ৯ ও ১০ আগস্টও ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে…

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার…

চট্টগ্রামে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৩৩ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৫২১ জনে।…

হোয়াইটওয়াশ করা হলো না অস্ট্রেলিয়াকে

সিরিজ নিশ্চিত হয়েছে গতকালই। তবুও আরেকটা মিশন ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সঙ্গে প্রথমবার হোয়াইটওয়াশ করার আনন্দও মিলিয়ে নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। বাংলাদেশে এসে টানা তিন টি-টোয়েন্টি হারা অস্ট্রেলিয়া…

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযান

সম্প্রতি আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির…

অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল

অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রোমাঞ্চকর ম্যাচটিতে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই কপাল পুড়েছে স্পেনের। ২-১…

দেশে টিকার কোনো সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে টিকার কোনো সংকট নেই। দেশের সব নাগরিকই কোভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন। শনিবার এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে সিলেট নগরীর রেড…

করোনায় আরও ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩৬

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ…

আজও ব্যর্থ সৌম্য

ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হওয়া সৌম্য এদিন ফেরেন ১০ বলে ৮ রান করে। সৌম্যর বিদায়ের মধ্য দিয়ে ৩.৩ ওভারে ২৪ রানে ভাঙল ওপেনিং…

রূপগঞ্জ ট্রাজেডি: আরও ২১ মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া আরও ২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর একটার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে থাকা এসব মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ৪৮ মরদেহের মধ্যে ডিএনএ…