দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ সুদানের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি দেশটির জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট ও বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (২০…

মশক নিয়ন্ত্রণে কারও ওপর দায় চাপানো যাবে না: ডিএনসিসি মেয়র

মশক নিয়ন্ত্রণে কারও উপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 'বিশ্ব মশক দিবস-২০২১'…

২১ আগস্ট গ্রেনেড হামলা: আশঙ্কার কথা ‘জানানো হয়েছিল’ শেখ হাসিনাকে

২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দুই দিন আগে এই ধরনের হামলার আশঙ্কার কথা তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে জানানো হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার বাবা ঢাকার সিটি করপোরেশনের প্রথম মেয়র…

কান্দাহর ও হেরাতে ভারতীয় দূতাবাসে লুটপাট

আফগানিস্তানের চলমান পরিস্থিতি ও গনি সরকারের বিদায়ে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিল ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দু’দিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। আর এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই…

‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’

দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন…

উয়েফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে যারা

উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় প্রতিবার ফরোয়ার্ডদের জয়জয়কার থাকলেও, এবার কোনো ফরোয়ার্ডই সুযোগ পাননি। ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় বেছে নিতে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির…

তালেবানের সঙ্গে হিন্দুত্ব সন্ত্রাসের তুলনা, স্বরার নামে অভিযোগ

আফগানিস্তান দখলে নেওয়া সশস্ত্র সংগঠন তালেবান ও ভারতের হিন্দুত্ব সন্ত্রাস নিয়ে মন্তব্য করায় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করা হয়েছে। গত ১৭ আগস্ট অভিনেত্রীর করা একটি টুইটের জেরে বৃহস্পতিবার (১৯…

আফগানিস্তান পুনর্গঠনে চীনকে পাশে চায় তালেবান

আফগানিস্তান পুনর্গঠনের চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে তিনি এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এরইমধ্যে ইঙ্গিত দেওয়া…

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

এখন থেকে ১৮ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী সব শিক্ষার্থী করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরিকল্পনা শুরুর মধ্যেই এমন তথ্য জানালো স্বাস্থ্য অধিদফতর। আজ শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের…

টাঙ্গাইলে বিষাক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদ পান করে তিন যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে পাছ এলাসিন গ্রামে নাছির মিয়ার দোকানে বসে ওই…