সব শিক্ষার্থী টিকা পেলে অক্টোবরে খুলবে ঢাবির হল

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন সাপেক্ষে আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) প্রভোস্ট কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী…

সিএমপির ১৩ পরিদর্শককে বদলি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৩ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নগরের তিন থানার ওসি হিসেবে এবং বাকিদের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত আদেশে এ…

দুর্নীতি চর্চা বন্ধে দুদককে আরও কঠোর হওয়ার পরামর্শ

আইনে বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বা তদন্ত শেষ করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের ‘ইতিবাচক কোনও পদক্ষেপ’ দেখতে পাচ্ছে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দেশে দুর্নীতি চর্চা বন্ধ করতে…

অস্থিতিশীল আফগানিস্তান নিরাপত্তার জন্য হুমকি: বাংলাদেশ

অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করে বাংলাদেশ। এক্ষেত্রে আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৪…

তালেবানের সঙ্গে গোপন বৈঠক মার্কিন গোয়েন্দা প্রধানের

তালেবান নেতা আব্দুল গানি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। সোমবার (২৩ আগস্ট) তাদের মধ্যে বৈঠক হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আজ…

‘খালেদা জিয়া দেখে আসার পরপরই আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যু শয্যায় থাকা নারী নেত্রী আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচ-এ (ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল) দেখতে যাবেন বলে তার ছেলে-মেয়েদের ৩/৪ ঘণ্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। খালেদা জিয়া আইভি রহমানকে দেখে আসার…

অভ্যন্তরীণ নৌ পরিবহনে নতুন সংকটে ভোক্তা পর্যায়ে পণ্য মূল্য বৃদ্ধির আশঙ্কা

বিশ্ব অর্থনীতি এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত। অর্থনীতি পুনরুদ্ধারে দেশের প্রতিটি শিল্পখাতই কঠিন এক সময় পার করছে। এরকমই এক সময় নৌপরিবহন অধিদপ্তর লাইটার জাহাজে পণ্য পরিবহন সংক্রান্ত এক নতুন আদেশ জারি করেছে যার ফলে অভ্যন্তরীণ নৌ পরিবহন…

গাজীপুর ও রংপুর মহানগরে হলো দ্রুত বিচার আদালত

রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার জন্য একটি করে দ্রুত বিচার আদালত গঠন করেছে সরকার। ১৯ আগস্ট এই দু’টি আদালত গঠন করে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২’ এর…

ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল'২১-জুন'২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই…

শিগগিরই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। আর এ অসুখে…