খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ গেট

কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ…

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার (০৩ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল…

৯০ শতাংশ করোনা রোগীই গ্রামের: স্বাস্থ্য ডিজি

ঢাকার বাইরের কয়েকটি জেলার বড় হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশের বেশি গ্রাম থেকে আসা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, গ্রামের বেশির ভাগ মানুষ…

সমালোচনার মধ্যে পদত্যাগ করার কথা জানালেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা তার মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। দলের পক্ষ থেকে তিনি আর পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন না। এক বছর আগে স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী…

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতু-মেট্রোরেল উদ্বোধন: কাদের

আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পদ্মাসেতু, মেট্রোরেল, দেশের সর্ববৃহৎ প্রকল্প বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্নফুলী টানেলের উদ্বোধন হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মাসেতু…

ভারতের ফ্লাইট চালুর প্রস্তাবে সম্মতি বাংলাদেশের

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারতের সিভিল এভিয়েশন অথরিটির ২৮ আগস্টের দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়ে ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে…

উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ…

সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডাল-আটা-মুরগির

সপ্তাহের ব্যবধানে কোনো কিছুর দাম না কমলেও বেড়েছে ডাল, আটা ও মুরগির দাম। অপরদিকে, অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। আজ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। এসব বাজারে বেশিরভাগ সবজি আগের দামেই…

করোনা ও উপসর্গে রামেকে আরও ৫ জনের মৃত্যু

করোনা ভাইরাস শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় তিনজন এবং করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে…

বড় অংকের মূলধন ঘাটতিতে ১১ ব্যাংক

বিভিন্ন কেলেঙ্কারি ও অনিয়ম-জালিয়াতি আর নানা অব্যবস্থাপনায় দেওয়া ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। লাগামহীন বাড়ছে খেলাপি ঋণ। ফলে মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে গিয়ে বড় আকারে মূলধন ঘাটতিতে পড়েছে সরকারি-বেসরকারি ১১টি ব্যাংক।…