যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি ২৯ বছর পর গ্রেফতার

রংপুরে ইব্রাহিম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। দীর্ঘ ২৯ বছর পর তাকে গ্রেফতার করা হলো। রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মিরপুর এলাকার…

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এক বিশেষ…

পাঞ্জশির দখলের দাবি তালেবানের, অস্বীকার এনআরএফের

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। গত কয়েকদিন ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) সঙ্গে তুমুল সংঘর্ষের পর এবার সেখানেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে…

বিদেশগামীদের জন্য সুখবর, বিমানবন্দরেই করোনা টেস্ট

বিদেশ যাওয়ার জন্য করোনার টেস্ট করার যে বাড়তি ভোগান্তি তা আর থাকছে না। এখন থেকে বিমানবন্দরেই বিদেশগামীদের করোনা টেস্ট করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন…

ভারতের বিশাল সংগ্রহ, লড়ছে ইংল্যান্ড

ওভাল টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৬৮ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে যেতে হলে শেষ দিনে ইংল্যান্ডকে করতে হবে আরও ২৯১ রান, হাতে রয়েছে সবক'টি উইকেট। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরি এবং চেতেশ্বর…

সিটি ব্যাংক ও বাংলা ট্র্যাকের মধ্যে আইআরএস ডেরিভেটিভ চুক্তি

সিটি ব্যাংক সম্প্রতি বাংলা ট্র্যাক গ্রুপের সহপ্রতিষ্ঠান বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ লিমিটেডের সঙ্গে ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চুক্তি স্বাক্ষর করেছে, যা ইউএস ডলারের ইন্টারেস্ট রেট পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণে রাখবে। বাংলা…

শেয়ার বেচবে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের উদ্যোক্তা আসলাম-উল-করিম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আসলাম-উল-করিম ব্যাংকের ৫০ হাজার শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৭ লাখ ৮৬ হাজার…

১৪৪ ধারা জারি: নোয়াখালীজুড়ে থমথমে অবস্থা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তিন গ্রুপ সভা আহ্বান করায় আজ সকাল থেকে ১৪৪ ধারা চলছে। জেলা শহর মাইজদী, দত্তেরহাট ও সোনাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর)…

‘ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান’

দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার…

মার্কিন নৌবাহিনীর সদস্যের গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্রায়ান রিলে (৩৩) নামে মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য বাড়িতে ঢুকে গুলি করে চারজনকে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার সকালে অঙ্গরাজ্যটির লেকল্যান্ডে এক ব্যক্তি এই হামলা চালান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য…